দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৭৫
২৫ মে ২০২১, ০৫:০৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় দুইজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪৪১ জনে।
একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৪৩টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।
মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থতা দাঁড়াল ৭ লাখ ৩২ হাজার ৮১০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪০ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। মৃত ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম ১৮ জন, রাজশাহীতে চারজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দেশে করোনায় প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশে করোনায় প্রথম মৃত্যু হয় গত বছরের ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার