ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী
২৫ মে ২০২১, ০৫:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের যে সংক্রমণ হচ্ছে, বাংলাদেশেও এটি শনাক্ত হয়েছে। আমাদের আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। আতঙ্কের কিছু নেই।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে উপহার হিসেবে পাওয়া চীনের টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় বারের এই লকডাউনের পর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের যে সংক্রমণ হচ্ছে, বাংলাদেশেও এটি শনাক্ত হয়েছে। আমাদের আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। আতঙ্কের কিছু নেই। ইতোমধ্যেই ওষুধ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, এর চিকিৎসায় যেসব ওষুধ প্রয়োজন হয় তারা যেন তৈরি করে রাখে।
তিনি আরও বলেন, ভারতের অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে আর ভ্যাকসিন আনা সম্ভব হচ্ছে না। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় অন্য দেশগুলো থেকে ভ্যাকসিন আনার চেষ্টা শুরু করেছি। চীনের সঙ্গে চুক্তি হচ্ছে, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডের সঙ্গেও ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি। চীনের উপহারের পাঁচ লাখ ভ্যাকসিনগুলো আমরা ফ্রন্ট লাইনারদের দেবো।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার