দেশ ও বিশ্বের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
২০ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ এএম
টাইমস ডেস্ক:
দেশ ও বিশ্বের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষে নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এই কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুধু পরিবর্তন নয় রুপান্তর ঘটানো হচ্ছে। সে অনুযায়ী সামনের বছর থেকেই নতুন শিক্ষাক্রম শুরু হবে। নানা প্রতিকূলতার মাঝেও নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি ও অন্যদলগুলো। দেশের ভেতরে এসব অপশক্তিকে ছাড় দেয়ার কোনো সুযোগ নাই।
দীপু মনি বলেন, দেশে রাজনীতি থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না এবং রাজনীতি করার সুযোগও পাবেনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম মিমুল, মুক্তিযোদ্ধা শিরিন আক্তার, প্রো-ভাইস চ্যান্সেলর নিজাম উদ্দিনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
সূত্র: ইউনবি
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর