নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
০৯ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী নভেম্বর মাসে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালু করা হবে। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে আজ বুধবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। আনিছুর রহমান বলেন, ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
আনিছুর রহমান বলেন, নির্বাচনকে স্বচ্ছ আর আধুনিকায়ণ করতে এবার নতুন অ্যাপ প্রস্তুত করছে নির্বাচন কমিশন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে এই অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে মনোনায়নপত্র। জানা যাবে ভোটের সব তথ্য। নভেম্বরে এই অ্যাপ চালু হবে।
অ্যাপ চালু হওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
আনিছুর রহমান বলেন, প্রিজাইডিং অফিসারের সিল ও স্বাক্ষর ছাড়া ব্যালট বৈধ হবে না।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি