স্বার্থ আদায়ে ভারতের সঙ্গে আমরা এক চুলও ছাড় দেইনি: তথ্যমন্ত্রী
২৯ জুন ২০১৯, ০২:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়েই এগোতে হবে। ভারতের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া কঠিন কিন্তু ভারতের সঙ্গে স্বার্থ আদায়ে আমরা এক চুলও ছাড় দেইনি।
আজ শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ১৯৬৬ সালে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছিল ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ সঙ্গীত দিয়ে। আওয়ামী লীগের সম্মেলন-সঙ্গীত তখন ছিল ‘আমার সোনার বাংলা’। পরে এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়।
আওয়ামী লীগের পথচলায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সম্পর্কে বলতে গিয়ে দলটির প্রচার সম্পাদক বলেন, দল হিসেবে মূল্যায়ন করলে তিনি আমাদের দলকে চারবার ক্ষমতায় এনেছেন। আর সরকার হিসেবে দেশের ক্ষেত্রে মূল্যায়ন করলে বলব- বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন শেখ হাসিনা। আমাদের দরিদ্র বলার সুযোগ নাই। আমরা এখন মধ্যম আয়ের দেশ।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন কোনো অন্যায় হলে তার প্রতিরোধ করেছে। কোথাও নিপীড়ন হলে তার প্রতিবাদ করে নিজে নিপীড়িত ছিল। আমরা সব সময় জনগণের পক্ষে দাঁড়িয়েছে।
বাংলাদেশ জাতিসত্ত্বা অর্জনকে আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের জাতিসত্ত্বা কয়েক হাজার বছর আগে সৃষ্টি হলেও একটি জাতিরাষ্ট্র ছিল না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের সৃষ্টি। জাতির পিতার নেতৃত্বে আমরা এই জাতিরাষ্ট্র অর্জন করি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার