বাংলাদেশিদের আনতে বিকেলে উহান যাচ্ছে বিশেষ ফ্লাইট: পররাষ্ট্রমন্ত্রী
৩১ জানুয়ারি ২০২০, ০১:৩৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
নিজস্ব সংবাদদাতা:
চীনের উহান থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ ৩৬১ জনকে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিকেল ৫টায় চীনের উদ্দেশে যাত্রা করবে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত ছিলাম আগে থেকেই। চীন সরকারকেও আমরা জানিয়েছিলাম। তারা অনুমতি দিয়েছে, আমরা এখন সেখান থেকে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারি। তিনি বলেন, আজ (শুক্রবার) বিকেল ৫টায় বিমানের একটি বিশেষ ফ্লাইট যাবে উহানে। সেখান থেকে বাংলাদেশিদের নিয়ে আসা হবে এই ফ্লাইটে। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ফ্লাইটটি ঢাকায় নামবে। দেশে পৌঁছানোর পর এসব বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে ‘কোয়ারেনটাইন’ ইউনিটে রাখা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহান থেকে মোট ৩৬১ জন বাংলাদেশি ফিরবে বিশেষ ফ্লাইটে করে। এর মধ্যে শিক্ষার্থীদের পরিবারের সদস্য রয়েছেন ১৮ জন, শিশু রয়েছে দুইটি। বাকিরা সব শিক্ষার্থী।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়। এরপর গত একমাসে প্রায় গোটা চীনে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২১৩ জন মারা গেছেন। বিশ্বের আরও ১৮টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ