এখন পর্যন্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩৮ জন: প্রতিমন্ত্রী
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে অদক্ষতা ও অসচেতনতার কারণে বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ তথ্য জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য সিলিন্ডার মজুতের স্থান, সিলিন্ডার পরীক্ষাকেন্দ্র নিয়মিতভাবে পরিদর্শন করা হচ্ছে। নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এ ছাড়া এই বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক প্রচারের ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গত পাঁচ বছরে (২০১৫-১৯) ভোক্তা পর্যায়ে তিনবার গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। ২০১৭ সালের মার্চে একই আদেশে দুই ধাপে মূল্য সমন্বয় করা হয়। গ্যাসের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের আপাতত নেই।
আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দিনাজপুরের হাকিমপুরের ইসবপুর এলাকায় কূপ খননকালে ১ হাজার ৩৩৪ ফুট থেকে ২ হাজার ৭৩ ফুট গভীরতা পর্যন্ত বিভিন্ন স্তরে চুম্বকীয় পদার্থের সন্ধান পাওয়া যায়। একই এলাকার ভাদুরিয়াহাটে আরও একটি কূপ খননের কার্যক্রম চলমান আছে। ওই এলাকায় ৮ থেকে ১০টি কূপ খনন সম্পন্ন হলে এর বিস্তৃতি, মজুত ও উত্তোলন–সম্পর্কিত ধারণা পাওয়া যায়।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ