৫০ ভাগ নয় কাল থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু
১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৫০ ভাগ অনলাইন এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরীফ আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। প্রায় ৬৮ দিন পর ৩১ মে সীমিত পরিসরে ট্রেন চালু হলেও শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করছিলো রেলওয়ে। সংস্থাটির সিদ্ধান্ত ছিলো, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আন্তঃনগর ট্রেনের টিকিট আর কখনোই কাউন্টারে দেয়া হবে না। দেশের ৭ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহারকারী নন; এমন বাস্তবতায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে।
এদিকে ৫ মাস ১৮ দিন পর গত শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওদিন থেকে ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যায় কাউন্টারে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে বিক্রি করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ