বঙ্গবন্ধুর সব মুর্যাথল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ
০৭ ডিসেম্বর ২০২০, ০৩:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের সকল জেলা-উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর্যাথল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৭ ডিসেম্বর) সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ সংক্রান্ত এক রুলের শুনানি শেষে আইনজীবীর সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ নির্দেশ বাস্তবায়ন করতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।
আইনজীবী বশির আহমেদ আদালতে রিটের পক্ষে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আরেকটি শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।
তার আগে হাইকোর্ট গত ফেব্রুয়ারি মাসে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন, সেই ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এছাড়াও মুজিববর্ষের মধ্যেই দেশের সব জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ দেন হাইকোর্ট।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা