মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
১৫ ডিসেম্বর ২০২০, ০৩:৪০ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ এএম
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে একটি মাদক মামলায় রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছেন আদালত।
এ মামলায় আবু রায়হান (২২) নামে অপর এক আসামীকে খালাস প্রদান করা হয়েছে।
জয়পুরহাট আদালতের পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. গোলাম সারোয়ার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত রবিউল হলেন নওগাঁর ধামুইরহাট চকচানদিরা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ও খালাসপ্রাপ্ত রায়হান হলেন ওই উপজেলার চকশম্বল গ্রামের আলেম মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি দুপুরে নওগাঁর ধামইরহাট থেকে ছেড়ে আসা মেধা এন্টারপ্রাইজ বাসে জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৫৫৪ গ্রাম হেরোইনসহ রবিউল ও রায়হানকে গ্রেপ্তার করে র্যাব। এসব মাদকের অনুমানিক মূল্য ৫ লাখ ৫৪ হাজার টাকা।
এ ব্যাপারে জয়পুরহাট থানা মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত এ রায় দেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী