জন্ম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল
১৪ জানুয়ারি ২০২১, ০৬:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
জন্ম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ দেশের সব নাগরিকের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আই কন্ট্যাক্ট নেওয়া কেন বাধ্যতামূলক করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আগামী চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ১২ মার্চ সারডা সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বেওয়ারিশ লাশ শনাক্তকরণে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে এবং দ্রুত অপরাধী শনাক্তকরণে জন্ম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ দেশের সব নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আই কন্ট্যাক্ট নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা