অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেয়া হবে: প্রধান বিচারপতি
২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, অচিরেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেয়া হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন-সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।
প্রধান বিচারপতি বলেন, বাংলায় রায় দেয়ার জন্য গত ডিসেম্বরে একটি সফটওয়্যার ব্যবহার শুরু হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরো গুছিয়ে নেব।
উল্লেখ্য, গতবছর একুশে ফেব্রুয়ারির আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আদালতের রায় লেখার সময় ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারে জোর দেন। প্রধানমন্ত্রী সেদিন বলেন, আদালতের রায় লেখা হয় ইংরেজিতে। সেই রায়ে কি বলা হল তা বুঝতে অনেক বিচারপ্রার্থীকে নির্ভর করতে হয় আইনজীবীর ওপর। আমি বলব, আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতে লিখতে চান লিখতে পারেন। কিন্তু একটা শর্ত থাকবে, এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে এবং যিনি রায় পাবেন তিনি যেন পড়ে জানতে পারেন।
আদালতের রায় বাংলায় দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিভিন্ন আইনি পরিভাষা, যেগুলোর যথাযথ প্রতিশব্দ বাংলায় তৈরি হয়নি। সেজন্য বিচারকরা এমন কোনো অনুবাদ যন্ত্র চাইছিলেন, যার মাধ্যমে ইংরেজিতে রায় বললে তা বাংলায় রূপান্তর হয়ে যাবে। শেষ পর্যন্ত গতবছর ডিসেম্বরে সে রকম একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু হয়। গত ১৮ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘আমার ভাষা’ নামের ওই সফটওয়্যার উদ্বোধন করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা