পেটের ভেতর থেকে ২৯০০ টি ইয়াবা উদ্ধার করলো র্যাব-১১
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দেওভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দেওভোগ এলাকার হাসান আলীর ছেলে মোঃ রমজান হোসেন জয় (৩০) ও একই উপজেলার সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে মোঃ রাজিব হোসেন (২৫)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় র্যাব-১১ এর সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিরা ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। মঙ্গলবার রাতে তারা অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ আসে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল মঙ্গলবার দুপুরে রমজান হোসেনের (৩০) বাসায় অভিযান চালায়। এ সময় রমজান ও রাজিবের পেট থেকে ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলা বের করা হয়। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২ হাজার ৯০০ পিস ইয়াবা আছে।
রমজান ও রাজিবের বিরুদ্ধে পূর্বে সোনারগাঁ থানায় মাদকসহ একাধিক মামলা রুজু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা