ফখরুলসহ ৪ বিএনপি নেতার আগাম জামিন
২৮ নভেম্বর ২০১৯, ০৬:৪১ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪ নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন পাওয়া অন্য নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। তবে এ সময়ের মধ্যে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও শাহীন মৃধা।
এর আগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমর্থক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয় ৫০০ ব্যক্তিকে আসামি করা হয়।
পরবর্তীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আজ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী