তারেক রহমানসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
০২ জানুয়ারি ২০২০, ০৪:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এবি সিদ্দিকী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন বিচারক।
মামলার অপর আসামিরা হলেন− ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।
এজাহার থেকে জানা যায়, ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান, খালেদা জিয়াসহ ব্নিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে; নাহলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে। এজাহারে আরো বলা হয়, তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তাই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রার্থনা করছি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা