কারাগারে বিদেশফেরত ২১৯ বাংলাদেশি
২৪ আগস্ট ২০২০, ০৯:২৩ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিদেশফেরত ২১৯ জন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। এদিন তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, কুয়েতে ১৪১ জন, কাতারে ৩৯ জন এবং বাহরাইনে ৩৯ জনসহ মোট ২১৯ জন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সেসব দেশের কারাগারে বন্দি ছিলেন। এরপর তারা দেশে ফিরলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। তারা বিদেশে অপরাধ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আবেদনে আরো বলা হয়, তারা হোম কোয়ারেন্টিন সেন্টারে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রচার এবং বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন। এছাড়া বিদেশফেরতদের নাম-ঠিকানাও যাচাই-বাছাই করা হয়নি। এ অবস্থায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ এ জামিনের বিরোধীতা করেন। সব পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে ২১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী