বৃষ্টিতে পড়ল ৫ কেজি ওজনের শিলা
২৯ এপ্রিল ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সাথে পাঁচ কেজি ওজনের একটি শিলা পড়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে এ শিলাটি পড়ে বলে জানান স্থানীয়রা। মূহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মুদী দোকানদার হালিম বিশ্বাস জানান, বিকালে হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে শিলা বৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে হঠাৎ আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিলা মাটিতে পড়ে। বৃষ্টি কমার পর এটি হাতে নিয়ে অনুমান করি এর ওজন হবে পাঁচ কেজি।
পথচারী অশোক কুমার শীল বলেন, ঝড়-বৃষ্টি থামার পর এখানে এসে শুনি বড় একটি শিল পড়েছে। শিলটি দেখার পর বিশ্বাসই করতে পারছিলাম না বৃষ্টিতে এত বড় শিল পড়তে পারে?
পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আল-আমিন হোসেন বলেন, এত বড় শিল আমি জীবনেও দেখি নাই। আজই প্রথম দেখলাম। বৃষ্টি শেষে প্রেসক্লাবে বসা অবস্থায় হইচই শুনতে পাই। গিয়ে দেখি হালিম বিশ্বাস বড় একটি শিল হাতে ধরে দাঁড়িয়ে আছেন।
আল-আমিন হোসেন আরও বলেন, শিলটি পড়ে ভেঙ্গে যাওয়ার পরও তিন-চার কেজি ওজন হবে। এক নজর শিলটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করেন। এঘটনায় কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, শিলাটির ছবি সামাজিক মাধ্যমে দেখেছি। তবে শিলার আকৃতি দেখে মনে হচ্ছে এটা শিলা না। দেখতে মনে হচ্ছে বরফ কলে তৈরি বরফের মত। এরপরও আমাদের প্রতিনিধি দল আসলেই বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
তিনি আরও বলেন, বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা এলেই বোঝা যাবে ঘটনাটি।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাঁচ কেজি ওজনের শিলা পড়েছে এমন খবর আমিও পেয়েছি। তবে এটার সত্যতা এখনো পাইনি।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি