ভোলায় নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
ভোলা প্রতিনিধি:
ভোলার সীমান্তবর্তী মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। তবে বড় ইলিশের চেয়ে ছোট ইলিশই বেশি ধরা পড়ছে। সেইসাথে জমে উঠছে মাছের ঘাট। ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়তদাররা। এখনকার মতো আশাব্যঞ্জক ইলিশ মাছ ধরা পড়লে জেলেরা আড়তদারদের দাদন পরিশোধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
সরেজমিন গিয়ে মেঘনার তীরে গড়ে ওঠা মির্জাকালু মাছ ঘাট, দিদার মাঝি মাছ ঘাট ঘুরে দেখা গেছে, ঘাটে ভিড়ছে ট্রলার নৌকা। আর জেলেরা আনন্দের সঙ্গে ঘাটে মাছ তুলছেন সঙ্গে সঙ্গে হাক-ডাক দিয়ে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। ছোট ইলিশ ৪ পিস ২০০-৩০০ টাকা, মাঝারি ইলিশ ৪০০-৮০০ টাকা, আর বড় ইলিশ ৪ পিস ৩০০০-৪০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও বড় ইলিশের চেয়ে ছোট ইলিশের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। ইলিশ মাছ বিক্রি করে টাকা হাতে নিয়ে খুশি জেলেরা।
মেঘনা নদীর আলম মাঝি, শাহাবুদ্দিন মাঝি, জুলে মাঝি ও তেঁতুলিয়ার আ. রহমান ও মো. কামাল মাঝি বলেন, কয়েকদিন ধরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। জাল ফেলতেই অল্প সময়ে আমরা অনেক মাছ ধরতে পারছি। নিষেধাজ্ঞার পূর্ব পর্যন্ত এভাবে জালে মাছ ধরা পড়লে দেনা পরিশোধ করতে পারব।
এ ব্যাপারে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, বর্তমানে জেলেদের জালে প্রচুর পরিমাণে রুপালি ইলিশ ধরা পড়ছে। গত বছরের চেয়ে এবার ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর সুফল জেলেরা পাচ্ছে। আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ইলিশ প্রজন্ম দিন নির্ধারণ করা হয়েছে। এ সময় ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার