দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী
২০ নভেম্বর ২০২১, ০৩:২৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিতে এসে শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে তার কর্মজীবনে প্রবেশ করুক। সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এখন সেটি কী অবস্থায় আছে আমি জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখবো। বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরও কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্য নেতৃবন্দ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার