চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষে নিহত ৫
৩১ জানুয়ারি ২০২২, ০৫:১৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় সদর উপজেলার মোমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগরের মোঃ আউয়াল মাঝি (৬৫), একই এলাকার মোঃ মোবারক হোসেন (৫৫), তিতাস উপজেলার মোঃ নাসির উদ্দিন (৩৫), রঘুনাথপুর এলাকার নজরুল (৪০) ও মুরাদনগরের পুকুরিয়া এলাকার আল-আমিন (৩৫)।
কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মোঃ নাসির উদ্দিন জানান, সকালে বালুভর্তি বাল্কহেড ও মাটিভর্তি ট্রলারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর ৬ জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজন নিখোঁজ হন। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নির্দেশে উদ্ধার অভিযানে অংশ নিয়েছি। আমরা একজনের মরদেহ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪ জনের মরদেহ উদ্ধার করেছে।
দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের একজন ফরিদ হোসেন। তিনি জানান, ‘মাটিভর্তি ট্রলার নিয়ে আমারা সাইট দিয়েই যাচ্ছিলাম। মোমিনপুর এলাকায় পার হওয়ার সময় কুয়াশায় কারণে উল্টো দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জনের মধ্যে পাঁচ জন মারা গেছে।’
চাঁদপুর নৌথানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকাল পৌনে ৭টায় বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর