জানুয়ারিতে নির্যাতনের শিকার ২৭২ নারী ও কন্যাশিশু, ধর্ষণের শিকার ৭০
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জানুয়ারি মাসে ১০৬ কন্যাশিশু নির্যাতন এবং ১৬৬ জন নারী নির্যাতনের শিকার হওয়ার ঘটনাসহ মোট ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২২ সালের জানুয়ারিতে ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৭০ জন। যাদের মধ্যে ৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৬ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যা ও ২ জন ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ৫ জন কন্যাশিশুসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
মহিলা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে, একজন কন্যাশিশুসহ ৩ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৩ জন কন্যাশিশুসহ ৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ছাড়া এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। ১২ জন কন্যাশিশুসহ ১৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ৬ জন কন্যাশিশুসহ ১০ জন অপহরণের শিকার হয়েছে।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন। এরমধ্যে ১ জন কন্যাশিশুসহ ১২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে চার কন্যাশিশুসহ মোট ১৩ জন। বিভিন্ন কারণে ৫ জন কন্যাশিশুসহ ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৬ জন কন্যাশিশুসহ ১৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
মহিলা পরিষদ আরও জানায়, ৬ জন কন্যাশিশুসহ ৪৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৬ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়াও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে অন্যরা।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর