ভোজ্যতেল, চিনি ও ছোলার কর প্রত্যাহার করলো সরকার
১০ মার্চ ২০২২, ১০:১৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
অর্থনীতি ডেস্ক:
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তিনটি পণ্যে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।
মুস্তফা কামাল বলেন, রমজানে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। ভোক্তারা এসব পণ্য বেশি কেনেন। ফলে দাম থাকে ঊর্ধ্বমুখী। ভোক্তা যাতে সাশ্রয়ী দামে এসব পণ্য কিনতে পারেন, সে জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, জনগণকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নিয়ে আসা হবে। যারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয়, তাদের প্রতিরোধে এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া টিসিবির সক্ষমতা বাড়ানো হবে। দেশের সব ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে টিসিবির কার্যক্রম।
ভ্যাট প্রত্যাহারের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ (ভ্যাট) মওকুফ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি