করোনা প্রতিরোধী ভ্যাকসিনেশনে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম: স্বাস্থ্যমন্ত্রী
১২ মার্চ ২০২২, ০৮:১০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা প্রতিরোধী ভ্যাকসিনেশনে (টিকাকরণ) ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। শনিবার (১২ মার্চ) দুপুরে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে একটি বেসরকারি ওষুধ কোম্পানির উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমার ২০০ দেশের মধ্যে অষ্টম স্থানে আছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। আমাদের দেশে ৩২ হাজার লোক করোনায় মারা গেছে অথচ পাশের দেশ ভারতে ৫ লাখ লোক মারা গেছে। আমেরিকার মতো এত শক্তিধর দেশেও ১০ লাখ লোক মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। বর্তমানে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
এসময় উপস্থিত ছিলেন- কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ ডাক্তার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর