রমজান মাসেও করোনার টিকাদান স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে: স্বাস্থ্যমন্ত্রী
৩১ মার্চ ২০২২, ০৭:৫৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আসন্ন পবিত্র রমজান মাসেও সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়ে বলেছেন, রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান।
গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমরা ৮০ শতাংশ মানুষের টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছি। এ লক্ষ্যপূরণে সারাদেশে গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলমান থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানে আমরা সফলতা অর্জন করেছি। দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১৩ কোটি মানুষ। দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি মানুষ। লক্ষ্যমাত্রার ৯৬ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এখনও হাতে ৫ কোটি ডোজ টিকা রয়েছে। পাইপলাইনে আরও রয়েছে ৬ কোটি ডোজ টিকা। এসব কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরও তিনদিনের জন্য বর্ধিত করা হলো। এখন থেকে গণটিকা কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত আগের নিয়মে চলমান থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল ও লাইন ডিরেক্টর মিজানুর রহমান প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর