বিলুপ্ত জেলা পরিষদে প্রশাসক থাকছেন বিদায়ী চেয়ারম্যানরাই
২৭ এপ্রিল ২০২২, ০৪:০৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের সদ্য বিলুপ্ত হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে থাকছেন সদ্য বিদায়ী চেয়ারম্যানরাই। বুধবার এ সংক্রান্ত আদেশ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, “সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আজই আমরা প্রজ্ঞাপন জারি করেছি। আজ থেকেই তাদের দায়িত্ব পালন করা শুরু হবে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।”
দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ এপ্রিল পর্ষদগুলো বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের।
সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের ‘সচিব’ পদের নাম বদলে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল এক আদেশে সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের তা জানিয়ে দেয় স্থানীয় সরকার বিভাগ।
জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে গত ৬ এপ্রিল ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়। ১৩ এপ্রিল সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর