২৪ ঘন্টার মধ্যেই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা
২৯ এপ্রিল ২০২২, ০৪:০৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
টাইমস ডেস্ক:
অসহ্য গরমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত। তবে গ্রীষ্মের খরতাপ থেকে সবাই কিছুটা পরিত্রাণের আশা করতেই পারেন। কারণ আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৯ এপ্রিল) এক আবহাওয়া বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, “রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।”
তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুলেটিনে বলা হয়, যদিও বর্তমানে খুলনা বিভাগ এবং গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর