গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৫, আহত শতাধিক
০৭ মার্চ ২০২৩, ০৭:২৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ এএম
টাইমস ডেস্ক:
রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত শতাধিক। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এটি দুর্ঘটনা না কী নাশকতা খতিয়ে দেখছে পুলিশ। এরই েমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিস্পোজাল ইউনিট।
পুলিশ জানিয়েছে, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়।
এরই মধ্যে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট যোগ দিয়েছে। বিস্ফোরণের কারণ বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকাল পৌনে পাঁচটার দিকে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে।
আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আহতদের জন্য চিকিৎসার জন্য আগ্রহী রক্তদাতাদের ঢাকা মেডিকেলে যাওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর