ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘন্টা পর ট্রেন চলাচলের উপযোগী হলো গরমে বাঁকা হওয়া রেললাইন
২৯ এপ্রিল ২০২৩, ০৭:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুরে আবারও গরমে বাকা হয়ে যাওয়া রেললাইন মেরামত করা হয়েছে। প্রায় ৮ ঘন্টা মেরামত কাজ চালিয়ে লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এর আগে শনিবার সকালে লাইন বাকার খবর পেয়ে ওই লাইনে (আপ) ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। মেরামত শেষে শনিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে রেল লাইন সচল হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনটি আবারও বাঁকা হওয়ার খবর পান স্থানীয় স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই তীব্র গরমে সেখানে রেললাইন আবারো বাঁকা হয়ে গেছে। এরপর বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার বেলা একটার দিকে তীব্র গরমে দারিয়াপুরে রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়। এতে ৫০০মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘন্টা চেষ্টার পর শুক্রবার বিকেল ৪টায় লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার এবং লাইন মেরামতের পর সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ওই লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর