নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্বপালনের আহ্বান প্রধানমন্ত্রীর
২২ অক্টোবর ২০১৯, ০৪:২৮ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্বপালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দায়িত্বটা শুধু সরকারের বা গাড়ি চালকের না, পথচারী থেকে শুরু করে সকল জনগণের, দেশের সকল মানুষের, সকল নাগরিকের দায়িত্ব। কাজেই যার যার যে দায়িত্ব সেই দায়িত্বটুকু সবাই পালন করবেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ‘নিরাপদ সড়ক দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দেশকে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজেই সকলে নিজ নিজ দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন। তিনি বলেন, দেশটা আমাদের। একটা মানুষের ক্ষতি হলে, সে যেই হোক, সে তো কোনো না কোনো পরিবারের। যেই মারা যাক, সে তো কোনো না কোনো পরিবারের। সে পরিবারটার ভবিষ্যৎ কী হয়, সেটাও তো চিন্তা করতে হবে। এ সময় সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরে আগামী দিনে দুর্ঘটনা কমিয়ে আনতে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা ও সচেতনতা কামনা করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ হয়তো যারা অশিক্ষিত বা যারা জানে না, তাদের কথা আমরা ছেড়েই দিলাম। আমাদের দেশের শিক্ষিতজন, তারা কেন ট্রাফিক আইন মানবে না? এই প্রশ্নটাই আমি রেখে যাচ্ছি। তাদেরকে ট্রাফিক আইন মানতে হবে। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হোক, এটা কারও কাছে কাম্য না। আমরা কেউই চাই না। কেউ পঙ্গু হয়ে যাক, সেটা আমরা চাই না। কত মানুষের জীবন শেষ হয়ে যায়। সেজন্যই আমরা চাই, সবসময় একটা নিরাপদ সড়ক ব্যবস্থা থাকুক। দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার