ইঁদুর মারার ফাঁদে আটকে চাচা-ভাতিজার মৃত্যু
৩১ অক্টোবর ২০১৯, ১১:৪৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সাদুল্যাপুরে ইঁদুর মারার জন্য ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আইজল মিয়া (৩৯) উজ্জল মিয়া (১৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হারুন (৩৬) নামে আরও এক যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইজল ও উজ্জ্বল সম্পর্কে চাচা-ভাতিজা। আইজল মিয়া দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। আইজল পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির পার্শ্ববর্তী কাতলামারি বিলে মাছ ধরতে যায় আইজল ও উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামতে পাশের একটি ধানের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ধানের জমিতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান আইজল, উজ্জল ও হারুন মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান আইজল ও উজ্জল মিয়া। আহত অবস্থায় হারুনকে উদ্ধার করা হয়।
নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইঁদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যান পূর্ব দামোদরপুর গ্রামের মৃত্যু নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন তিনি। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় হতাহতের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। জমিতে বিদ্যুতের লাইন নেয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি