আবরার নিহতের ঘটনায় প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা
০৬ নভেম্বর ২০১৯, ০৬:৪৬ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারকে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে প্রথম আলো সম্পাদকসহ কিশোর আলো অনুষ্ঠানের আয়োজক কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান।
নাইমুল আবরার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি নোয়াখালী। ঢাকায় আগারগাঁওয়ে পরিবারের সঙ্গেই থাকতো সে।
গত ১ নভেম্বর শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় আবরার রাহাত। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করছে শিক্ষার্থীরা। আবরারের সহপাঠিদের দাবি, ঘটনা চেপে রেখে আবরারকে কলেজের পাশের কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবরারের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর লুকিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কিশোর আলো কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার