ট্রাক তল্লাশী করে মিললো ৩৮৯০ পিস ইয়াবা
১৩ নভেম্বর ২০১৯, ০৩:১৬ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে ট্রাক তল্লাশী করে ৩৮৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব ১১। এসময় মোঃ কেফায়েতুল্লাহ ওরফে রুবেল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মোঃ কেফায়েতুল্লাহ চালক বেশে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সাথে জড়িত বলে জানিয়েছেন র্যাব ১১ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
র্যাব জানায়, আটককৃত মোঃ কেফায়েতুল্লাহ@ রুবেল এর বাড়ি বান্দরবান জেলার সদর থানাধীন মিঠাখালীপাড়া এলাকায়। সে পেশায় একজন ট্রাক চালক। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) বাংলাদেশে চোরাই পথে আনয়ন করে এবং অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মূলত ট্রাক চালক তার একটি ছদ্মবেশ মাত্র। সে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করে থাকে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি