১৫ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
০৩ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ১৫ হাজার ৬'শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন কুড়িগ্রামের রৌমারী থানার ইছাকুড়ি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানাধীন কুদ্দুছনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় রাতেই আটকদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল