আজ থেকে শুরু রেলওয়ে সেবা সপ্তাহ
০৪ ডিসেম্বর ২০১৯, ০২:০৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
আজ থেকে শুরু হচ্ছে রেলওয়ের সেবা সপ্তাহ। রেলপথ মন্ত্রণালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। আজ শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ সেবা দিচ্ছে। রেলওয়ের হাসপাতাল সংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের জন্য চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে যাত্রীদের ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষে স্টেক হোল্ডারদের নিয়ে রেল ভবনে আলোচনা সভার আয়োজন থাকছে।
এ জন্য রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশিং কার্যক্রমও জোরদার থাকবে এবং যাত্রীসেবা নিশ্চিতকরণে বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল