মিয়ানমার আটক করেছে ১৭ বাংলাদেশি জেলেকে
০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক
ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া মাছ ধরার বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে তারা মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন। আটকদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকা পড়ে ১৭ বাংলাদেশি। ঢেউয়ের কারণে তাদের ফিসিং বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। এতে তাদের আটক করে বোটসহ নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।
এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল