অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
২৬ আগস্ট ২০২৫, ১২:০৩ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া হাইওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ারবিটি পূর্বপাড়া থেকে লাগেজের ভেতর থেকে উদ্ধার অজ্ঞাতনামা মরদেহের পরিচয় বা স্বজনদের খোঁজ মেলেনি দেড় বছরেও। এমন পরিস্থিতিতে নিহতের পরিচয় বা স্বজনদের সন্ধানে সহযোগিতা চেয়েছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঢাকা জেলা পিবিআই জানায়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ভাওয়ারবিটি পূর্বপাড়া এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেন থেকে একটি লাগেজ উদ্ধার করে থানা পুলিশ। পরে, সেই লাগেজের ভিতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হলে মামলার তদন্তভাব দেয়া হয় ঢাকা জেলা পিবিআই'কে। দীর্ঘদিন ধরে মামলার তদন্তকাজ চলমান থাকলেও নিহতের পরিচয় বা স্বজনদের খোঁজ মেলেনি এখনো। মামলার তদন্তের স্বার্থে নিহতের পরিচয় সনাক্তে বা স্বজনদের সন্ধানে সহযোগিতা চাচ্ছে ঢাকা জেলা পিবিআই।

নিহতের স্বজনদের সন্ধান পাওয়া গেলে ঢাকা জেলা পিবিআই কার্যালয় রাজধানীর উত্তরার ১২ নং সেক্টরের ১৪ নং রোডের ৩৫ নম্বর বাড়িতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পিবিআই। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার ফোন নম্বর ০১৭১১২৩৯২৫৯ অথবা পিবিআইয়ের ডিউটি অফিসারের ফোন নম্বর ০১৩২০০২৮০৯৯ এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি