প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে বিয়ে, যুবলীগ নেতা বহিষ্কার
১০ জুন ২০১৯, ০৯:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে রজব হোসেন রাজু নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে পাশের গ্রামের এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। রাজু উপজেলার আকবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এই ঘটনায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল যুবলীগ নেতা রাজুর। এরই জের ধরে ঈদুল ফিতরের পর ৬ মে রাতে দুইজন পালিয়ে যায়। ওই নারীর দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বড় মেয়ে এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী। ঈদের পর মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার কথা থাকলেও মায়ের এমন কাণ্ডে এখন আর এই বিয়ে হচ্ছে না।
অপর দিকে উপজেলার আকবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের রজব হোসেন রাজুর পরিবারেও তার স্ত্রী ও সন্তান রয়েছে। প্রথম স্ত্রী আত্মহত্যা করে মারা যাওয়ার পর রাজু দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর পরিবারে দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে রয়েছে।
বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক নাইউম খাঁন বলেন, ‘বিষয়টি আমরা জানার পর জরুরি সভা ডেকে রজব হোসেন রাজুকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ১৫ দিনের মধ্যে আকবপুর ইউনিয়নের যুবলীগের সম্মেলন করার পরামর্শ দেয়া হয়েছে।’
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার