ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, নারী আহত
২০ জুলাই ২০১৯, ০৬:৫৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে পৃথক দুটি ঘটনায় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত ও রেশমা আক্তার (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০জুলাই) সকালে মিজমিজি আল আমিন নগর ও পাইনাদী নতুন মহল্লা এলাকায় ঘটনা দুটি ঘটে।
খবর পেয়ে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অপরদিকে পাইনাদী নতুন মহল্লা এলাকায় ওই নারীকে উদ্ধার করতে গেলে জনতা পুলিশ আধা ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে মিজমিজি আল আমিন নগর এলাকার রাজমিস্ত্রি সোহেলের মেয়ে সাদিয়া (৭) স্কুলে যাওয়ার পথে নিহত যুবক তার হাতে ধরে তার সাথে হেটে যাওয়ার সময় স্থানীয় লোকজন সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে। এসময় সে অসংলগ্ন কথাবার্তা বললে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে গণপিটুনি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্ত্বর এলাকায় ইতালী প্রবাসী বিল্লালের বাড়ীর চার তলায় খাদিজার ফ্লাটে রেশমা নামে ওই নারী প্রবেশ করে তার নাতী নাদিমকে (৩) পুতুল দেয়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ীওয়ালাকে খবর দেয়। এ ঘটনায় ঐ বাড়ীর সামনে লোকজন জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নিয়ে গিয়ে গণপিটুনি দিয়ে পিএম এর মোড়ে আল বালাগ স্কুলে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঐ নারীকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতার সাথে আধা ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঐ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানায়, নিহতের লাশ উদ্ধার করে মর্গে এবং আহত নারীকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার