রহমাতুল মুনিম বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক
১২ জানুয়ারি ২০২০, ০৮:২০ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বাংলাদেশ ব্যাংকের পরিচলনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে রহমাতুল মুনিমকে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের পর্ষদেও পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৯ (৩) (ডি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এর স্থলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বর্তমান সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে (বর্তমান পদে থাকা সাপেক্ষে) তার যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচলনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো।
একই দিন অপর প্রজ্ঞাপনে মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার স্থলে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে (বর্তমান পদে থাকা সাপেক্ষে) একই মেয়াদের জন্য দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের পর্ষদে পরিচালক হিসেবেও নিয়োগ দেয়া হয়।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি