ঋণ প্রবাহ বৃদ্ধি করতে এডিআরে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
১২ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম
অর্থনীতি ডেস্ক:
বেসরকারিখাতে ব্যাংকগুলোর ঋণ প্রবাহ বৃদ্ধি করতে ঋণ-আমানত অনুপাত সীমা (এডিআর) ২ শতাংশ বাড়িয়ে নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরে বেসরকারিখাতে আভ্যন্তরীণ ঋণপ্রবাহে গতিশীলতা আনয়ন, ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি উন্নয়ন এবং অর্থনীতির ওপর নভেল করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এডিআর প্রচলিত ধারার ব্যাংকগুলো জন্য ৮৭ শতাংশ এবং ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংক ও প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী শরীয়াভিত্তিক কার্যক্রমের জন্য এডিআর ৯০ থেকে বাড়িয়ে ৯২ শতাংশ করা হলো।
বিদ্যমান নিয়ম অনুযায়ী ১০০ টাকা আমানতের বিপরীতে প্রচলিত ধারার ব্যাংকগুলো এতদিন ৮৫ টাকা ঋণ বিতরণ করতে পারতো। নতুন নির্দেশনা অনুযায়ী এখন ঋণ বিতরণ করতে পারবে ৮৭ টাকা। ইসলামী ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারবে ৯২ টাকা। এতদিন ইসলামী ব্যাংকগুলো ৯০ টাকা ঋণ দিতে পারতো।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা