গত অর্থ বছরে পোশাকখাতে আয় ৩৪ বিলিয়ন ডলার : রুবানা হক
২৬ জানুয়ারি ২০২০, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
পোশাকখাত থেকে গত অর্থ বছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার আয় হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলার আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টদশ প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. রুবানা হক বলেন, দেশের পোশাক কারখানায় প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছে। শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য মজুরি বাড়ানো হলেও তাদের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে না। কারণ যানবাহন খরচ, ঘর ভাড়া ও দ্রব্যমূল্য বেড়েছে। আগামী অর্থ বছরে বাজেটে শ্রমিকদের জন্য আবাসন ও খাদ্যে সরকার দৃষ্টি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নির্মিত ভবন উদ্বোধন করেন রুবানা হক।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা