দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বে মডেল: বিশ্বব্যাংক
৩০ জানুয়ারি ২০২০, ০৫:০২ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশ প্রমাণ করেছে যে, সরকার ও জনগণের প্রতিশ্রুতি ও দৃঢ় সংকল্পের ফলে একটি দেশ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। মাত্র চার দশকের ব্যবধানে স্বল্প মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর স্বল্প সময়ে দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বে মডেল বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’ এর উদ্বোধন অধিবেশনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এ ভূয়সী প্রশংসার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন। স্বাগত বক্তব্য রাখেন অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।
উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্কেফার বলেন, প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একটি শক্তিশালী বেসরকারি খাত, অনুকূল ব্যবসার পরিবেশ, দক্ষ শ্রমশক্তি, দক্ষ অবকাঠামোসহ সঠিক নীতিমালা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেন, উচ্চমধ্যম আয়ের মর্যাদার যাত্রায় বাংলাদেশ যোগদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের প্রচেষ্টা, বিশ্বব্যাংক, স্টেকহোল্ডারদের এবং উন্নয়ন অংশীদারদের সমন্বয়ে বাংলাদেশে এই মর্যাদায় পৌঁছে যাবে সহসাই।
দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের অবদান তুলে ধরে হার্টউইগ স্কেফার বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের পোর্টফোলিও গত ৬ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে এর আকার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অন্যতম বৃহত্তম উপকারভোগী। বাংলাদেশের দারিদ্র্য নিরসনে আইডিএ বড় ভূমিকা রেখেছে।
বাংলাদেশের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের প্রশংসা করেন স্কেফার।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি