মানসম্মত ও উন্নত জীবনযাত্রার জন্য পরিকল্পিত নগরায়ন আবশ্যক: স্থানীয় সরকার মন্ত্রী
২১ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়ন প্রয়োজন৷ নিরাপদ ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার অন্যতম উপাদান৷
আজ বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন৷
মন্ত্রী বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)৷ একই সঙ্গে শপিং মল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সব কিছু থাকলে যান বাহনের ব্যবহার কমবে৷ আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে৷ সবকিছু মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে।
তিনি জানান, আবাসন খাতসহ সকল খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে৷ পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে৷ ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন৷
প্রধান অতিথি আরও বলেন, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্লান)- এর মাধ্যমে আবাসন খাতেকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে৷ ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য৷ তিনি আরো জানান বাসযোগ্য ও নান্দনিক ঢাকা তৈরীর জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরী।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন (কাজল) বলেন, ৪০ লাখ মানুষ আবাসন খাতের সঙ্গে জড়িত। সবার জন্য আবাসন খাততে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান৷ এছাড়াও অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যানসহ আবাসন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ- এই স্লোগানকে সামনে এবার রিহ্যাব মেলা অনুষ্ঠিত হচ্ছে৷ ২০০১ সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং মেলা শুরু হয়। আয়োজকেরা জানান, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে।
বিভাগ : অর্থনীতি
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের