গণমাধ্যমকে সহজ শর্তে ঋণ দেয়ার প্রস্তাব এফবিসিসিআইয়ের
০৫ মে ২০২০, ০৪:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম
অর্থনীতি ডেস্ক:
এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম কোনো রকম জটিলতা ছাড়া বিভিন্ন মিডিয়া, সংবাদপত্র, টিভি, ট্রাক, কার্গো, লঞ্চ ইত্যাদির ক্ষেত্রে এবং ব্যাকওয়ার্ড রপ্তানির ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের বেতনের ব্যাংক তালিকার ভিত্তিতে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ/বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যথাযথ সহযোগিতা না করলে তা এফবিসিসিআইকে অবগত করার আহ্বান জানানো হয়।
এদিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সব ধরনের ঋণ বা বিনিয়োগের ওপর ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সময়ে আরোপিত সুদ আদায় না করার নির্দেশনা, ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করে এফবিসিসিআই।
গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুন্ন রাখা এবং শিল্প কারখানায় জনবলকে কাজে বহাল রাখার প্রয়োজনে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সুবিধা প্রবর্তণের জন্য ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।
এই ঘোষণার প্রেক্ষিতে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ প্রদান প্রক্রিয়া যাতে সহজ ও সাবলীল হয় সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাবনা পেশ করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি সকল গণমাধ্যমের জন্য সহজ স্বর্তে ঋণ প্রদানের বিষয়টির ওপরও গুরুত্বারোপ করেন।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা