৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার 'শান'
০৫ নভেম্বর ২০২১, ০৪:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম
বিনোদন ডেস্ক:
'পোড়ামন ২' সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা করে সিয়াম-পূজা জুটি। সে ছবিতে তাদের রসায়ন দর্শকের মনে দাগ কেটেছে। যার জেরে আরও কিছু সিনেমায় কাজ করেছেন তারা। তার একটি 'শান'। করোনার কারণে ছবিটির মুক্তি আটকে ছিলো। অবশেষে জানা গেল, আগামী ৭ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'শান'।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া ফেসবুকে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করে। একই সঙ্গে জানায়, আগামী বছরের ৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, একদল শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে আছে। সামনে কাঁটাতার। তাদের শরীরে আঘাতের চিহ্ন। প্রত্যেকের চোখ লাল কাপড়ে বাঁধা। আকাশ থেকে ঝরছে বৃষ্টির কান্না।
বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ‘শান’ সিনেমার কাহিনি। একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনা অবলম্বনে এর গল্প এগিয়েছে। যার ভূমিকায় দেখা যাবে সিয়ামকে। এর চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।
সিয়াম-পূজা ছাড়া আরও অভিনয় করেছে তাসকিন, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, চম্পা, অরুণা বিশ্বাস, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা