সবাইকে চমকে দিলো বীর’র ফার্স্ট লুক
১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
ইতোপূর্বে বীর সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শাকিব বলেছিলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ৪ টি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলী থাকবেন, এটাই চূড়ান্ত। তবে কোন দুটি ছবি, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
শাকিব ও বুবলী–ভক্তদের বেশি দিন অপেক্ষা করতে হলো না। সেই দুটির একটি যে বীর, নিশ্চিত করেছিলেন শাকিব খান। কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র বীর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। এরপর রাজধানীর পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় এই ছবির শুটিং চলতে থাকে।
বৃহস্পতিবার এই ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে। এতে শাকিব খানকে একজন বিধ্বংসী শ্রমিক চরিত্রে দেখা যাচ্ছে। অবশ্য শুটিং চলাকালীন শাকিব কয়লা ওঠা নামানোর কাজ করছেন এমন কিছু স্থির চিত্র অনলাইনে প্রকাশিত হয়েছিল বটে। তবে বীরের ফার্স্ট লুক রীতিমতো সবাইকে চমকে দিলো।

বাংলা চলচ্চিত্রের যখন অন্ধকার দিক নিয়ে আলোচনায় মত্ত একশ্রেণি তখনই, ন ডরাই, ক্যাসিনো কিংবা বীর মুক্তির আগেই চমকে দিচ্ছে দেশের চলচ্চিত্রপ্রেমীদের, সেই সাথে অপেক্ষার প্রহর বাড়িয়ে দিচ্ছেন চলচ্চিত্র কর্তারা।
দেড় বছর আগে ঘোষণা হয়েছিল, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের বীর ছবির শাকিব খানের নায়িকা হচ্ছেন বুবলী। ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছিল। শাকিব-বুবলী জুটিকে এই ছবিতে দর্শক পুরোপুরি ভিন্নভাবে দেখবে।
কাজী হায়াতের হাত ধরে মারুফকে বিভিন্নভাবে দেখেছেন, দেখেছেন মান্নাকে। এবার এই গুণী নির্মাতার হাত ধরে দর্শকেরা অচেনা শাকিবকেই দেখলেন বটে। বাকিটার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হয়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা