ঢাবি শিক্ষার্থী ধর্ষণ নিয়ে মুখ খুললেন পপি, মৌসুমি
০৭ জানুয়ারি ২০২০, ০৮:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
গত রোববার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবি শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক সমাজ। এবার ঘটনার বিচার চেয়ে সোচ্চার হলেন ঢাকাই সিনেমার অনেক তারকা। সেই কাতারে আছেন নায়িকা সাদিকা পারভিন পপি ও মৌসুমী।
পপি বলেন, ধর্ষকদের কী করা উচিৎ সবাই জানে। আইন জানে, সরকার জানে, জনগণও জানে। কিন্তু কেউ কিছু করছে না! কিছুই হচ্ছে না! কঠোর না হলে আমরা কেউ সেইভ না। যে কোনো মেয়ে যে কোনো সময় হ্যারাসমেন্টের শিকার হতে পারে। আমরা হাই রিস্কে আছি। পপি আরও বলেন, আইন যতক্ষণ পর্যন্ত কঠোর না হবে, যতক্ষণ আইনের সঠিক প্রয়োগ না হবে ততক্ষণ এই কাজ হতেই থাকবে। এক সময় এটাই নিয়ম হয়ে যাবে! অপরাধীর সাহস বেড়ে যাবে। এখনও তাই হচ্ছে। যখন কোনো অপরাধী দেখে তার শাস্তি হচ্ছে না, তখন সে একই অপরাধ বারবার করবে। সুতরাং কঠোর শাস্তির বিকল্প নেই।
প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী গণমাধ্যমে নিজের ক্ষোভের প্রকাশ করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণের ঘটনার অবশ্যই সুষ্ঠু বিচার হওয়া উচিত। ধর্ষকদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দেয়া উচিত। শুধু এ ঘটনাই নয়, দেশজুড়ে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিচার যদি কঠোর ও দ্রুত কার্যকর করা হয়, তবে এসব ঘটনা কমে যাবে। যারা এই নোংরা কাজগুলো করছে তাদের মুখোশ খুলে দিতে হবে। কোনোভাবেই তাদের ছাড় দেয়া উচিত না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এদিকে, ধর্ষণের ঘটনায় রোববার রাতেই ক্যান্টনমেন্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা। সোমবার দুপুরে ওই আবেদনটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়। ডিবি মামলাটির তদন্ত করছে। ওই শিক্ষার্থীর চিকিৎসায় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তার সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে চেষ্টা চলছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা