তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’
২৫ জানুয়ারি ২০২০, ০৮:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
বাংলাদেশে তৈরি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার (বঙ্গমাতা) চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর বঙ্গবন্ধু হয়েছেন আহমেদ রুবেল। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তারা।
এই প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এটা একটা ঐতিহাসিক চরিত্র। তবে এখানে আমার উপস্থিত খুবই কম। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। গল্পে দেখা যাবে, বঙ্গবন্ধু তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র এটি। এখানে আমার যুবতী বয়স দেখানো হবে।
‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। তিনি জানিয়েছেন, ছবির বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তা পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা