দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ ও ‘নোলক’
১৩ জুলাই ২০২০, ০৪:৫৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
বিনোদন ডেস্ক:
১ আগস্ট থেকে শুরু হচ্ছে দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এতে বাংলাদেশ থেকে থাকছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এরমধ্যে দক্ষিণ এশিয়ার অন্যান্য আলোচিত ছবির সঙ্গে দেখানো হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্র। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। প্রতিযোগিতা বিভাগে জনপ্রিয় শাখায় মনোনীত হয়েছে শাকিব সনেট টিম নির্মিত ও শাকিব খান-ববি অভিনীত ‘নোলক’ চলচ্চিত্র। উৎসবটির আয়োজক দিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ হেরিটেজ।
জানা যায়, আরও কয়েকটি শাখায় থাকছে বাংলাদেশি নির্মাণ। এগুলোর মধ্যে সরকারি অনুদানে নির্মিত মাসুদ পথিকের সিনেমা ‘মায়া-দ্য লস্ট মাদার’ ফিচার ফিল্ম সেকশন, মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালাভাবি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ এবং অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’ ডকুমেন্টারি বিভাগের জন্য মনোনীত হয়েছে। ‘নোলক’সহ এগুলোর সমন্বয় করছেন মঞ্জুরুল ইসলাম মেঘ।
এদিকে উৎসবের ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়, ১ থেকে ৯ আগস্ট চলবে ডিসকাশন সেশনও। এতে ছবিগুলোর কলাকুশলীরা অনলাইনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি একই সময়ে চলবে চলচ্চিত্র প্রদর্শনী। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা বিশাল ভারদ্বাজ পরিচালিত ‘পট্টাখা’ এবং সমাপনী হিসেবে প্রদর্শিত হবে নন্দিতা দাস পরিচালিত ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মান্ট’।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ