জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর!
০২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
‘বন্ড’ সিরিজের ২৫ তম ছবি ‘নো টাইম টু ডাই’-এর টিজার মুক্তি পেয়েছে গত রোববার। ১৪ সেকেন্ডের এই টিজার দেখে কিছুই বোঝার উপায় নেই। তবে টিজারে শুধু এটুকু বলা হয়েছে, ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার।
‘জেমস বন্ড’–ভক্তদের জন্য সুখবর। নানা ঘটনা, রটনা, দুর্ঘটনা পার করে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘বন্ড’ সিরিজের ২৫ তম ছবি। যুক্তরাজ্যের জন্য সেই শুভদিন আগামী বছর ৩ এপ্রিল। আর যুক্তরাষ্ট্রকে এই ছবি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও পাঁচ দিন। কারণ, ৮ এপ্রিল বন্ড মুক্তি পাবে মার্কিন মুলুকে। আর এটি ড্যানিয়েল ক্রেগ অভিনীত পঞ্চম ও শেষ ‘জেমস বন্ড’ সিরিজের ছবি।
এই ছবি অনেক কারণে বিশেষ। বড় পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে বন্ডের যাত্রাভঙ্গ করতে ভিলেনরূপে উপস্থিত হয়েছেন ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ছবির অস্কারজয়ী অভিনেতা রামি মালেক। তিনি তো আগেই দর্শকদের নিশ্চিত করেছেন, এত সহজে উতরে যেতে দেবেন না বন্ডকে!
‘নো টাইম টু ডাই’ পরিচালনা করছেন এমিজয়ী মার্কিন নির্মাতা ক্যারি জোজি ফুকুনাগা। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নিল পারভিস, রবার্ট ওয়েড, স্কট জেড বার্নস ও ওয়ালার ব্রিজ। টিজারে কিছু প্রকাশিত না হলেও এই টিজার যে ‘বন্ড’-ভক্তদের ‘টিজ’ করতে সক্ষম হয়েছে, তার প্রমাণ মিলেছে। অসংখ্য ভক্ত মন্তব্যের ঘরে জানিয়েছেন, ছবিটির জন্য তাঁদের অপেক্ষার যেন তর সইছে না।
এই ছবির কাহিনি শুরু হয়, যখন জেমস বন্ডের সিআইএর পুরোনো বন্ধু ফেলিক্স লেইটার একটা নতুন মিশনের জন্য তাঁর সাহায্য চান। উদ্দেশ্য, অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধার করতে হবে। সেই অভিযানের পথে পথে বন্ডের দেখা হবে রহস্যময় সব ভিলেনের সঙ্গে। ছবিতে দেখানো হবে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার। এভাবে অনেক চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে যাবে গল্প। তবে বন্ড শেষমেশ পারবেন, নাকি হারবেন, তা জানার জন্য অপেক্ষা ছাড়া যে আর গতি নেই।
বিভাগ : বিনোদন
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার